গ্রামের কবরস্থানের আগাছা পরিষ্কার কার্যক্রম।
কবরস্থান একটি পবিত্র জায়গা — আমাদের সবার শেষ আশ্রয়স্থল। অথচ ঘন ঝোপঝাড় ও অনিয়ন্ত্রিত আগাছার কারণে অনেকেই প্রিয়জনের কবরের কাছে যেতে পারতেন না। এই দুঃখজনক পরিস্থিতি পরিবর্তনে আমাদের স্বেচ্ছাসেবী তরুণ দল কয়েক দফায় গ্রামের পুরো কবরস্থান পরিষ্কারের উদ্যোগ নেয়।
দলবদ্ধ প্রচেষ্টায় সমস্ত আগাছা উপড়ে ফেলে, ঝোপঝাড় সাফ করে কবরস্থানকে চলাচলের পূর্ণ উপযুক্ত করে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কার্যক্রম এখন নিয়মিত ও অব্যাহত রয়েছে এবং গ্রামবাসীর কাছ থেকে আন্তরিক প্রশংসা পেয়েছে।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।