আধুনিক ঘাস কাটার মেশিন ক্রয়
আমাদের গ্রামের কবরস্থান বিশাল আয়তনের হওয়ায় কোদাল-কাঁচি দিয়ে পুরোটা পরিষ্কার করতে প্রচুর সময় ও শ্রম লাগত। পাশাপাশি সবসময় পর্যাপ্ত স্বেচ্ছাসেবীও পাওয়া যেত না।
এই সমস্যার স্থায়ী সমাধানে আমরা একটি উন্নত মানের ঘাস কাটার মেশিন ক্রয় করেছি। এখন অল্প সময়ে পুরো কবরস্থান পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটি আমাদের গ্রামের আধুনিকায়নের পথে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।