গ্রামের সবার তথ্য সংগ্রহ ও ডাটাবেজ নির্মাণ
গ্রামের প্রকৃত উন্নয়নের জন্য সবচেয়ে আগে প্রয়োজন সঠিক তথ্য। গ্রামে কতজন শিক্ষিত, কতজন বেকার, কতজন বয়স্ক বা শিশু— এই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আগে ছিল না।
এই শূন্যতা পূরণে আমরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আদমশুমারি কার্যক্রম পরিচালনা করেছি। তৈরি করেছি একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ। আমাদের বিশ্বাস, এই তথ্যভান্ডার ব্যবহার করে ভবিষ্যতে শিক্ষাসহায়তা, চিকিৎসা ও অন্যান্য সেবামূলক কর্মসূচিতে আরোও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।