ইফতার সামগ্রী বিতরণ ২০২৬
২০২৬ সালে আমাদের দৃষ্টি পড়েছে সেইসব পরিবারের দিকে, যারা লোকলজ্জার ভয়ে কারও কাছে কিছু বলতে পারেন না — নীরবে কষ্ট সহ্য করেন। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
আমরা ৫টি অতি দরিদ্র পরিবারকে চিহ্নিত করে তাদের কাছে সারা মাসের ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আগামী বছরগুলোতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।