একটি উন্মুক্ত পাঠাগার স্থাপনের স্বপ্ন
একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ার মূল ভিত্তি হলো বই। আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সাধারণ জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে আমরা একটি উন্মুক্ত গ্রাম পাঠাগার স্থাপনের পরিকল্পনা করছি। যেখানে থাকবে সমসাময়িক ম্যাগাজিন, গল্প-উপন্যাস, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সহায়ক বই।
এই পাঠাগারটি হবে গ্রামের তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ আড্ডার জায়গা, যা তাদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে জ্ঞানের পথে ধাবিত করবে। আমরা বিশ্বাস করি, একটি বই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি হতে পারে।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।