বয়োজ্যেষ্ঠ ও শিশুদের জন্য ঘরের দুয়ারে সেবা
স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু অনেক সময় অর্থাভাব বা যাতায়াত সমস্যার কারণে গ্রামের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি। এই মানবিক তাগিদ থেকেই আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছি।
এই ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে রক্তচাপ ও সুগার পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। আমাদের লক্ষ্য—বিনা চিকিৎসায় যেন গ্রামের কেউ কষ্ট না পায় এবং অন্তত বছরে কয়েকবার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা যেন সবার জন্য নিশ্চিত করা যায়।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।