বিদেশগামীদের জন্য কর্জে হাসানা
আমাদের গ্রামের অনেক অস্বচ্ছল পরিবারের স্বপ্ন থাকে প্রবাসে গিয়ে ভাগ্যের চাকা ঘোরানো। কিন্তু অনেক সময় চড়া সুদে ঋণ নিতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েন এবং আয়ের বড় একটি অংশ সুদ দিতেই শেষ হয়ে যায়। এই অসহায়ত্ব দূর করতে আমরা সুদমুক্ত ঋণ (করজে হাসানা) প্রদানের পরিকল্পনা করছি।
যারা প্রকৃত অর্থেই পরিশ্রমী এবং বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কিন্তু শেষ মুহূর্তে টাকার অভাবে আটকে আছেন, তাদের পাশে দাঁড়াব আমরা। এই ঋণ কোনো লাভের উদ্দেশ্যে নয়, বরং একটি পরিবারকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মুক্ত করার একটি ক্ষুদ্র প্রয়াস। বিদেশ থেকে আয় শুরু করার পর তারা সুবিধাজনক লাভমুক্ত কিস্তিতে এই মূল টাকা ফেরত দেবেন, যা পরবর্তীতে অন্য কোনো পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।
ফাউন্ডেশনের কার্যক্রম এবং নতুন ইভেন্টের আপডেট সরাসরি ইমেইলে পেতে যুক্ত হোন আমাদের সাথে।